এক রাতেই মেসির দুই রেকর্ড ভাঙলেন রোনালদো 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০২:২৬ এএম
এক রাতেই মেসির দুই রেকর্ড ভাঙলেন রোনালদো 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের গোল করতে না ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। তবে জোড়া গোল করে সেই সমালোচনার জবাব মাঠেই দিলেন রোনালদো। তার এমন নৈপুণ্যে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। 

এ দিন লিওনেল মেসির দুই রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই বল জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন মেসি। 

ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল। এই গোলের মাধ্যমে মেসির আরেক রেকর্ড নিজের করে নেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়েছেন তিনি। 

এই রেকর্ড ছিল মেসির দখলে। সোমবার (২৩ জুন) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন মেসি। ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে জোড়া গোল করেছিলেন আটবারের ডি'অর জয়ী এই ফুটবলার। উজবেকিস্তানের বিপক্ষে মেসির এই রেকর্ডও নিজের করে নিয়েছেন রোনালদো। 
 

Link copied!